গাইবান্ধা জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির সভা

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধা জেলা জাতীয় পার্টির নবগঠিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ মার্চ) বিকেলে গাইবান্ধা শহরের হোটেল আর রহমান কমিউনিটি সেন্টারে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

নবগঠিত গাইবান্ধা জেলা জাতীয় পার্টির সভাপতি সরওয়ার হোসেন শাহিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কাজী মশিউর রহমান, সহ-সভাপতি আনছার আলী সরদার, হাসান কবীর তোতা, জাহেদুল ইসলাম ঝন্টু, সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল ইসলাম লেবু, আব্দুল মান্নান মন্ডল, আব্দুর রাজ্জাক মন্ডল, ইঞ্জিনিয়ার ময়নুর রাব্বি চৌধুরী, যুগ্ম সাধারন সম্পাদক মান্নান মোল্লা, জাহেদুল ইসলাম সুর্য্য, সুন্দরগঞ্জ পৌর মেয়র আব্দুর রশিদ ডাবলু, নুরুন্নবী সরকার মিটুলসহ অন্যরা।

সভায় বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে খেটে খাওয়া মানুষের জীবনযাপন আজ দুর্বিসহ হয়ে উঠেছে। জাতীয় পার্টির শাসনামলে দেশের উন্নয়ন হয়েছে চোখে পড়ার মতো। সেই সময় মানুষের জীবনযাপন ছিলো স্বাভাবিক। সাধারন মানুষ জাতীয় পার্টিকে তাদের প্রতিনিধি হিসাবে দেখতে চায়।
গাইবান্ধার ৫টি আসনে জাতীয় পার্টির দুর্গ হিসাবে আবারও ফিরিয়ে আনতে কাজ করার আহ্বান জানান বক্তারা। পরিচিতি সভায় স্থানীয় সাংবাদিক, সুধি সমাজসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়। শেষে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights