আত্মসমর্পণের পর কারাগারে বিএনপি নেতা সোহেল

অনলাইন ডেস্ক

আজ সকালে ঢাকার দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাবিব-উন নবী খান সোহেল তিনটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। তার পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে।

উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার পৃথক দুই মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলাম ও মো. আক্তারুজ্জামানের আদালত তিন মামলায় জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদেশের বিষয়টি নিশ্চিত করে সৈয়দ জয়নাল আবেদীন মেজবাহ বলেন, পল্টন থানার পৃথক দুই মামলায় দুই বছর করে চার বছরের কারাদণ্ড ও নিউমার্কেট থানার এক মামলায় দেড় বছরের কারাদণ্ড দেন আদালত। আজ আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন সোহেল। আদালত তার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights