শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় যুবক‌ গ্রেফতার

অনলাইন ডেস্ক

পি‌রোজপু‌রের না‌জিরপু‌রে শিশুকে ধর্ষণ চেষ্টার অভি‌যো‌গে শ‌ফিকুল হাওলাদার (২৬) না‌মের এক যুবক‌কে গ্রেফতার ক‌রেছে নাজিরপুর থানা পু‌লিশ। এ বিষ‌য়ে নির্যা‌তিত শিশুর বাবা না‌জিরপুর থানায় বাদী হ‌য়ে এক‌টি মামলা করেন।

শ‌নিবার বি‌কে‌লে উপজেলার সেখমা‌টিয়া ইউনিয়‌নের বাবুরহাটে এই ঘটনা‌ ঘ‌টে‌। না‌জিরপুর থানা পু‌লি‌শের উপপরিদর্শক (এসআই) শাহীন গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শ‌ফিকুল হাওলাদার সেখমা‌টিয়া ইউ‌নিয়‌নের আমতলা গ্রা‌মের মৃত বা‌রেক হাওলাদারের ছেলে। তি‌নি আমতলা আবাসন প্রক‌ল্পের বা‌সিন্দা।
ওই দিন বিকেল ৪টায় স্থানীয় এক সরকা‌রি প্রাথ‌মিক বিদ‌্যাল‌য়ের ছাত্রী তার সহপাঠী‌দের সঙ্গে বিদ‌্যালয় মা‌ঠে খেলাধুলা কর‌ছিল। অ‌ভিযুক্ত শ‌ফিকুল মোবাই‌ল নি‌য়ে বিদ্যাল‌য়ের ছা‌দে ব‌সে গেমস খেল‌ছিল। এক সময় শিশু‌টি বিদ‌্যাল‌য়ের ছা‌দে যায় এবং শ‌ফিকুলের নিকট হ‌তে কার্টুন দেখার জন‌্য মোবাইল নেয়। কার্টুন দেখাকালীন অ‌ভিযুক্ত শ‌ফিকুল তাকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুর চিৎকা‌রে স্থানীয় লোকজন বিষ‌য়‌টি দে‌খে ফেলে। এরপর তারা শ‌ফিকুল‌কে মারধর ক‌রে না‌জিরপুর থানা পু‌লিশ‌কে খবর দেয়।

এসআই শাহীন গণমাধ্যমে জানান, এবিষ‌য়ে নারী শিশু নির্যাতন দমন আই‌নে মামলা রুজু হ‌য়ে‌ছে। আসামি‌‌ গ্রেফতার হ‌য়ে‌ছে, তা‌কে জেল হাজ‌তে পাঠানোর প্রক্রিয়া আছে। মামলা‌টি তদন্তধীন র‌য়ে‌ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights