হবিগঞ্জ আইনজীবী সমিতিতে মনসুর সভাপতি, বকুল সাধারণ সম্পাদক নির্বাচিত
হবিগঞ্জ প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশে হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। এবারের নির্বাচনে টানা ২য় বারসহ ৩য় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন নারী শিশু কোর্টের স্পেশাল পিপি বর্তমান সভাপতি এডভোকেট আবুল মনসুর চৌধুরী। তিনি পেয়েছেন ১৮৭ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. সামছুল হক পেয়েছেন ১৫৯, আব্দুল হান্নান চৌধুরী ১০৭, মঞ্জুর উদ্দিন আহমেদ শাহীন ৮৯ ভোট।
আর সাধারণ সম্পাদক পদে হ্যাট্রিক বিজয় অর্জন করেছেন এডভোকেট আব্দুল মোছাব্বির বকুল। তিনি পেয়েছেন ৩২১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ জসিম উদ্দিন পেয়েছেন ২২৩ ভোট। সহ-সভাপতি পদে আতাউর রহমান রুমি ৩১৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে দেওয়ানী শাখার সৈয়দ কামরুল ইসলাম ৩৩৮ ভোট ও ফৌজদারী শাখার মিজানুর রহমান ১৬১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
এ ছাড়াও লাইব্রেরি ও সাংস্কৃতিক পদে ফাতেমা ইয়াসমিন, ক্রীড়া ও সামাজিক উন্নয়ন সম্পাদক মো. ফখর উদ্দিন ও মহিলা বিষয়ক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন এডভোকেট শায়লা পারভীন। সিনিয়র সদস্য পদে মো: আজিজুল হক চৌধুরী জুয়েল, মো: নুরুল হক, মিহির কান্তি চৌধুরী, মো: হাফিজুল ইসলাম, জুনিয়র সদস্য মো: আঙ্গুর আলী শাহ্, মো: আলী আফজাল (আখন), মো: আব্দুল ওয়াহিদ (মমিন) নির্বাচিত হয়েছেন। এর আগে বৃহস্পতিবার দিনভর ভোটগ্রহন শেষে রাত সাড়ে ১০টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অহীন্দ্র কুমার দত্ত চৌধুরী। মোট ভোটার ছিলেন ৬৬৮ জন।
