রাশিয়ার জন্য ইইউ’র আকাশসীমা বন্ধের অনুরোধ কিয়েভের

অনলাইন ডেস্ক

ইউরোপীয় ইউনিয়নের প্রতি কেবল রুশ ও বেলারুশের ফ্লাইটের জন্যই নয়, এই দু’দেশের যাত্রীদের জন্যও আকাশীসীমা বন্ধের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শমিগাল।

তিনি বলেছেন, রুশ ব্যবসা এবং পর্যটকদের ইইউ’র আকাশ সহজে ব্যবহার থেকে বিরত রাখাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেছেন, ইউরোপীয় ইউনিয়নের আকাশ রুশ এয়ারলাইন্সের জন্যে বন্ধ রয়েছে। তবে আমরা আমাদের অংশীদারদের সাথে রাশিয়ায় আসা যাওয়ার যে কোনো ফ্লাইটে ট্রানজিট বন্ধের বিষয়েও আলোচনা করেছি।
একই ব্যবস্থা বেলারুশের যাত্রীদের জন্যও করা উচিত বলে উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, ইউক্রেনে ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া হামলা চালানোর পর ইইউ সকল রুশ ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। ইইউ বেলারুশের ফ্লাইট নিয়েও একই পদক্ষেপ নেয়।

সূত্র : তাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights