রংপুরে খুলে দেওয়া হল দুই ওভারপাস, ঈদ যাত্রায় আনবে স্বস্তি

নিজস্ব প্রতিবেদক, রংপুর

রংপুর জেলার পীরগঞ্জ থেকে মর্ডান মোড় পর্যন্ত ৪৫ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ কাজ চলমান রয়েছে। যার বর্তমান অগ্রগতি শতকরা ৮৫ শতাংশ। রংপুর অংশে ৯ টি ওভারপাসের মধ্যে শনিবার পীরগঞ্জের ধাপেরহাট ও মিঠাপুকুরের মির্জাপুরে অবস্থিত দুটি ওভারপাস উদ্বোধন করা হয়। এনিয়ে রংপুরে মোট ৫টি ওভারপাস যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেয়া হল।

মহাসড়কটি বাজারসহ জনবসতি এলাকায় ওভারপাস নির্মাণের মাধ্যমে একদিকে যেমন যানবাহনের নিরবিচ্ছিন্ন চলাচল নিশ্চিত হচ্ছে তেমনি সড়কের নিরাপত্তা নিশ্চিতকরণের মাধ্যমে দুর্ঘটনা অনেকাংশে রোধ করা সম্ভব হবে। ঈদ যাত্রায় স্বস্তি আনবে ঘরে ফেরা মানুষদের।
শনিবার সকালে রংপুরে সাসেক প্রকল্পের চারলেন মহাসড়কের দুটি ওভারপাসের উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি।

ঢাকা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি এর উদ্বোধন করেন। রংপুর প্রান্তে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সাসেক-২ এর অতিরিক্ত প্রকল্প পরিচালক সন্তোষ কুমার রায়, স্থানীয় সরকার উপ-পরিচারক মো. রায়হান কবির, সাসেক ডব্লিউ পি ১২ এর প্রকল্প ব্যবস্থাপক মহসীন হাওলাদার, ডব্লিউ পি ১১ এর প্রকল্প ব্যবস্থাপক ফিরোজ আকতার, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলোয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক অধ্যাপক মাজেদ আলী বাবুল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights