ভূমিকম্পে মৃত্যুপুরী তুরস্ক-সিরিয়া, প্রাণহানি ছাড়াল ৩৮০০

অনলাইন ডেস্ক

তুরস্ক ও সিরিয়া আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা সাড়ে তিন হাজার ৮০০ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু তুরস্কেই মারা গেছেন দুই হাজার ৩৭৯ জন। সিরিয়ায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৪৪৪ জনে। খবর দ্য গার্ডিয়ানের।

তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পে এ পর্যন্ত দেশটিতে দুই হাজার ৩৭৯ জন নিহত হয়েছে। আহত হয়েছেন ১৪ হাজার ৪৮৩ জন। দেশটিতে অন্তত পাঁচ হাজার ৬০৬টি বহুতল ভবন ধসে পড়েছে। অন্যদিকে সিরিয়ার উত্তরাঞ্চলে ভূমিকম্পে এ পর্যন্ত এক হাজার ৪৪৪ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া দেশটিতে সাড়ে তিন হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় প্রাণহানির সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। রবিবার দিবাগত রাতের ভোরের দিকে ৭ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্পটি সিরিয়া ও তুরস্কে আঘাত হানে। পরে সোমবার দুপুরের দিকে ৭ দশমিক ৬ মাত্রার আরও একটি ভূমিকম্প তুরস্কে আঘাত হানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights