ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন একটি ভবনের সাততলা থেকে পড়ে মো. শরীফ হোসেন নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার দুপুরের দিকে এই ঘটনা ঘটে।

জানা যায়, ডেমরার মাহমুদনগর নিউ টাউন এলাকার একটি সাততলা ভবনে কাজ করার সময় নিচে পড়ে যান শরীফ। এতে তিনি গুরুতর আহত হন। দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি গণমাধ্যমে জানান, মরদেহ ঢাকা মেডিকেলের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights