সিডনিতে লাকেম্বা শাখা লিবারেল পার্টির ইফতার পার্টি

অস্ট্রেলিয়া প্রতিনিধি

সিডনিতে লাকেম্বা শাখা লিবারেল পার্টির ইফতার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত ৬ এপ্রিল (শনিবার) সন্ধ্যা সাড়ে ছয়টায় হেমা জোয়ারদার সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন শায়ান ইয়াসার জামান। রমজান মাসের তাৎপর্য ও ফজীলত সম্পর্কে আলোচনা করেন শেখ সোনার কোরুহলু।

ইফতার পরিবেশনের পর অস্ট্রেলিয়া ও বাংলাদেশের জাতীয় সংগীত ও তথ্যচিত্র পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। শুভেচ্ছা বক্তব্য দেন লাকেম্বা শাখা লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া (নিউ সাউথ ওয়েলস বিভাগ) এর সভাপতি ও প্রাক্তন কাউন্সিলর শাহে জামান টিটু।

মঞ্চে বক্তব্য রাখেন ডন হারউইন, প্রেসিডেন্ট লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া (নিউ সাউথ ওয়েলস বিভাগ) এবং রিচার্ড শিল্ডস স্টেট ডিরেক্টর লিবারেল পার্টি অফ অস্ট্রেলিয়া (নিউ সাউথ ওয়েলস বিভাগ)। ফটো সেশন ও রাতের খাবারের পর অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights