কিশোর গ্যাংয়ের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে লাইফ সাপোর্টে বাবা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগরীর আকবর শাহ এলাকায় কিশোর গ্যাংয়ের হামলা থেকে ছেলেকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন কোরবান আলী নামে এক দন্ত চিকিৎসক। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে আছেন।

গত শুক্রবার নগরের আকবর শাহ থানার পশ্চিম ফিরোজ শাহ কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত কোরবান আলীর ছেলে আলী রেজা বলেন, কিশোর গ্যাং সদস্যদের হাত থেকে এক পথচারীকে বাঁচাতে ৯৯৯-এ কল করি আমি। সেজন্য গত শুক্রবার তারা মারধর করতে এলে আমাকে বাঁচাতে গিয়ে মাথায় আঘাত পান বাবা। হামলাকারীরা এলাকার, আমাদের সাথে কোনো পূর্ব শত্রুতা নেই।
আকবর শাহ থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, ডা. কোরবান আলীর ওপর হামলার ঘটনায় ৮-১০ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। হামলাকারীরা স্থানীয় এক যুবলীগ নেতার অনুসারী। আমরা মামলাটি তদন্ত করছি। তবে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights