সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় সিফাত (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে জেলা শহরের বাহিরগোলা পাঠশালা স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

মৃত সিফাত সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী এলাকার আব্দুল আল মামুনের ছেলে। সে পাঠশালা স্কুলের প্রথম শ্রেণির ছাত্র ছিল।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির জানান, সকালে সিফাত তার বাবার সাথে মোটরসাইকেলে স্কুলের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাহিরগোলা পাঠশালা স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সিফাতের মৃত্যু হয়। তিনি আরও জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। নিহত শিশুর মরদেহ উদ্ধারের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights