বায়তুল মোকাররমে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল ফিতরের প্রথম ও দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৭টায় প্রথম ও ৮টায় দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়।

প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। মুকাব্বির হিসেবে ছিলেন ক্বারী মো. ইসহাক মুয়াজ্জিন।

দ্বিতীয় জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বির হিসেবে ছিলেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান।
ঈদের জামাত শেষে খুতবা পাঠ করা হয়। এরপর অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত। মোনাজাতে দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।

এক নজরে জেনে নিন বায়তুল মোকাররমে ঈদ জামাতের অবশিষ্ট জামাতের সময়সূচি:

তৃতীয় জামাত: সকাল ৯টা
ইমাম: হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম।

চতুর্থ জামাত: সকাল ১০টা
ইমাম: ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুফাসসির।

পঞ্চম ও সর্বশেষ জামাত: সকাল ১০টা ৪৫ মিনিটে
ইমাম: মাওলানা ইমরান বিন নূরউদ্দীন

কোন জামাতে ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights