উপহারের গাড়ি আনতে গিয়ে মামলা খেলেন হিরো আলম

নিজস্ব প্রতিবেদক, সিলেট

ঢাকা থেকে হবিগঞ্জের চুনারুঘাটে আসার পথে ওভার স্পিট থাকায় আলোচিত হিরো আলমের গাড়ির নামে মামলা দিলো শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর দুইটার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের উলুকান্দি এলাকায় হিরো আলমের গাড়িটি আটক করে এ মামলা দেয়া হয়। চুনারুঘাটের এক শিক্ষকের দেওয়া উপহারের গাড়ি আনতে যাচ্ছিলেন হিরো আলম। পথে বেপারোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মামলার আওতায় এলেন তিনি।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম ভুইয়া জানান, আশরাফুল আলম হিরোকে বহনকৃত গাড়িটি হাইওয়ে দিয়ে ওভার স্পিডে চলছিল। এসময় দায়িত্বরত পুলিশ গাড়িটি আটক করে। পরে ২৫০০ টাকা জরিমানা নিয়ে গাড়িটি ছেড়ে দেয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights