নোয়াখালীতে মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা থেকে এক মাদ্রাসাছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুকে ব‍্যথা নিয়ে এই ছাত্রী আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি।

মৃতের নাম জান্নাতুল ফেরদৌস সালমা (১৭)। সে উপজেলার সিরাজপুর ইউনিয়নের দাঁড়িস মিয়াজী বাড়ির মো.রেজওয়ান ওরফে আলাউদ্দিনের মেয়ে। সালমা স্থানীয় ব্রাক অফিস সংলগ্ন জামেয়া ইসলামিয়া এমদাদিয়া দাখিল মাদরাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার বিকালে পরিবারের সবার অজান্তে নিজের ঘরে আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সালমা। খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
এর আগে সোমবার রাত ৯ টার দিকে উপজেলার সিরাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দাঁড়িস মিয়াজী বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো.মজিবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরিবারের বরাতে তিনি বলেন, সালমা দীর্ঘদিন থেকে বুকের ব্যথায় ভুগছিল। ব্যথায় অতিষ্ঠ হয়ে পরিবারের সদস্যদের অজান্তে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights