‘নিখোঁজ’ ইলিয়াস আলীর বাসায় বিএনপি নেতারা

নিজস্ব প্রতিবেদক, সিলেট

‘নিখোঁজ’ বিএনপি নেতা ইলিয়াস আলীর পরিবারের খোঁজ নিতে তার ঢাকাস্থ বাসায় গিয়েছেন দলটির শীর্ষ নেতারা। এসময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা পৌঁছে দেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

গতকাল ঈদের দিন বৃহস্পতিবার রাজধানীর বনানী এলাকায় ইলিয়াস আলীর বাসভবনে যান তারা। এসময় উপস্থিত ছিলেন তার স্ত্রী ও দলের চেয়ারপারসনের উপদেষ্টা তাহসীনা রুশদীর লুনা।

রিজভীর সঙ্গে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বেচ্ছাসেবকবিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়ালসহ নেতারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights