রাজশাহীতে পদ্মায় গোসলে নেমে দুই শিশু নিখোঁজ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে গোসলে নেমে দুই শিশু নিখোঁজ হয়েছে। রবিবার দুপুরের দিকে উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চৌমাদিয়ার মানিকের চর মসজিদের পদ্মা নদীর ঘাটে গোসল করতে নেমে তারা নিখোঁজ হয়।

নিখোঁজরা হলো-কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বাংলা বাজার চর এলাকার বাসিন্দা আবুল কাশেম মন্ডলের মেয়ে জান্নাতী খাতুন (৯) ও চুয়াডাঙ্গার জয়দেবপুরের পাটঘাট গ্রামের মনির উদ্দিনের মেয়ে ঝিলিক খাতুন (১০)। নিখোঁজ দুই শিশুকে উদ্ধারে রাজশাহী সদর ফায়ার সার্ভিস স্টেশনের একটি ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ চালাচ্ছে।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবু সামা বলেন, খবর পাওয়া মাত্রই ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। তারা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights