মুন্সীগঞ্জে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে অজ্ঞাত (২৫) এক নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় জখমের চিহ্ন রয়েছে। মরদেহের পাশ থেকে উদ্ধার করা হয়েছে কাঁচি। পুলিশের ধারণা, হত্যার পর নির্জন এলাকা দেখে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা।

সোমবার সকাল ৮টার দিকে গজারিয়া উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বৈদ্যারগাঁও গ্রামের বাবুল শিকদারের অনাবাদি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে স্থানীয় কৃষকরা প্রতিদিনের মতো মাঠে যাচ্ছিলেন। এ সময় জমিতে লাশ দেখতে পেয়ে স্থানীয় ইউপি সদস্য আল আমিন মিয়াকে জানান। পরে তিনি পুলিশকে জানালে গজারিয়া থানা পুলিশ রক্তাক্ত মরদেহ উদ্ধার করে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খাঁন বলেন, অজ্ঞাত ওই নারী আনুমানিক ২৫ বছর বয়সী হবে। ওই নারীর পরনে ছিল কালো বোরকা। পাশে পড়েছিল একটি ধারালো কাঁচি। তার গলায় জখমের চিহ্ন রয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights