দিনাজপুরে দাম কমেছে ক্ষীরা ও শসার

দিনাজপুর প্রতিনিধি
ঈদের পরদিন থেকে প্রকার ভেদে কেজি প্রতি ক্ষীরা ২৫ টাকা ও শসা ৩৫ টাকা দাম কমেছে। দিনাজপুরের ফুলবাড়ী, নবাবগঞ্জসহ বিভিন্ন গ্রাম্যহাটে এসব দামে বিক্রি হচ্ছে। দিনাজপুর শহরেও দাম কমে বিক্রি হচ্ছে প্রতি কেজি খিরা ১০-১৫ টাকা এবং শসা ১৫-২০ টাকা। এতে ক্রেতা সাধারণের মধ্যে স্বস্তি ফিরলেও কৃষকরা লোকসানের মুখে পড়েছে।

ফুলবাড়ীতে মঙ্গলবার পাইকারী বাজারে শসা ৫-৬ এবং খিরা ৮-৯ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। তবে দাম কমে যাওয়ার পরও ক্রেতা মিলছে না।

সকালে ফুলবাড়ী পৌর পাইকারী সবজি বাজারে দেখা যায়, গত তিনদিন আগে ১৩ এপ্রিল প্রকার ভেদে প্রতি কেজি শসা পাইকারী বাজারে ৪২ থেকে ৪৪টাকা এবং ক্ষীরা ৩০ থেকে ৩১ টাকায় বিক্রি হয়েছে। ১৫ এপ্রিল প্রতি কেজি ৮ থেকে ৯ টাকা এবং ক্ষীরা ৫ থেকে ৬ টাকায় বিক্রি হয়েছে। এরপরও ক্রেতার অভাবে কৃষকরা তাদের উৎপাদিত শসা ও ক্ষীরা বাজারে তুলে বিপাকে পড়ছেন বিক্রি নিয়ে।
ফুলবাড়ির দক্ষিণ কৃষ্ণপুরের শসা ও ক্ষীরা চাষি বাবুল আকন্দ ও মোশাররফ হোসেন জানান, তারা ক্ষেতের উৎপাদিত শসা ও ক্ষীরা নিয়ে বাজারে এনে দাম না পেয়ে হতাশায় পড়েছেন। তিনদিন আগেও শসা ও ক্ষীরার যে দাম ছিল হঠাৎ বাজার কমে যাওয়ার পাশাপাশি ক্রেতা না থাকায় শসা ও ক্ষীরা নিয়ে বিপাকে চাষিরা। এতে আর্থিকভাবে লোকসানে পড়তে হচ্ছে তাদেরকে।

পাইকার ব্যবসায়ী বিধান চন্দ্র দত্ত ও আনন্দ কুমার সাহা বলেন, স্থানীয়ভাবে শসা ও ক্ষীরা ব্যাপক উৎপাদন হওয়ার পাশাপাশি বিভিন্ন মোকাম থেকে আমদানি হওয়ায় দাম কমে এসেছে। অন্যদিকে ক্রেতারও অভাব দেখা দেওয়ায় দাম কমেছে অনেকাংশে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights