বগুড়ায় ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:
বগুড়ায় ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। মঙ্গলবার সকালে শহরের মাটিডালী এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় গাঁজাবহকারী একটি ট্রাক জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলো-লালমনিরহাট জেলার হাতিবান্ধা পূর্ব সিন্দুনা এলাকার নজরুল ইসলাম খান এবং নীলফামারী জেলার ডিমলার ছোট খাতা এলাকার রুবেল মিয়া।
জানা যায়, রংপুর থেকে পাবনাগামী একটি ট্রাকে গাঁজা বহন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে মাটিডালীতে চেকপোস্ট বসিয়ে ২২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার এবং ট্রাক জব্দ করা হয়।

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (পুলিশ সুপার) মীর মনির হোসেন জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য মঙ্গলবার বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights