রংপুরে ফিরোজ চৌধুরীর একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫তম জন্মদিন উপলক্ষে রংপুরে বুধবার সকালে টাউন হল চত্ত্বরে তিন দিনব্যাপী ফটোসাংবাদিক ডকুমেন্টরি ও চলচ্চিত্র নির্মাতা ফিরোজ চৌধুরীর ১৩তম একক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান। চিত্র প্রদর্শনী উদযাপন কমিটির আহবায়ক আশিক ইকবালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রংপুর জেলা পুলিশ সুপার মোঃ ফেরদৌস আলী চৌধুরী, প্রধানমন্ত্রীর সিনিয়র ফটোগ্রাফার এস এম গোর্কি।

এ সময় শুভেচ্ছা বক্তব্য রাখেন রংপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান কাজী মোঃ জুননুন, মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন, জেলা ও বিভাগীয় ডেইরি ফার্মার্স এসোসিয়েশনের সভাপতি লতিফুর রহমান মিলন, রংপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মেরিনা লাভলী, সিটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর মানিক প্রমুখ। তিন দিনব্যাপী চিত্র প্রদর্শনী প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights