নড়াইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন

নড়াইল প্রতিনিধি ঃ
নড়াইলে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। বুধবার সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি)সহ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসব আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতৃবৃন্দ নতুন প্রজন্মকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশে সরকার গঠন এবং মুজিবনগরের পত্নিতলায় বাংলাদেশ সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীসহ মন্ত্রীদের শপথগ্রহনের বিষয়টি তুলে ধরেন।
এ উপলক্ষে সকাল ১০টায় সরকারি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা। টিটিসি’র অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু ও বিশিষ্ট সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা এনামুল কবীর টুকু উপস্থিত ছিলেন।
এছাড়া সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights