২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ১৭

অনলাইন ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত আরও ১৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের মোট ২৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন করে ডেঙ্গু আক্রান্তদের মধ্যে চট্টগ্রাম বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) সাত জন, ঢাকা বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) তিন জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ছয় জন জন এবং খুলনা বিভাগের (সিটি করপোরেশনের) বাইরে এক জন রয়েছেন।

২৪ ঘণ্টায় সারা দেশে মোট ২০ ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন, চলতি বছরে মোট এক হাজার ৮০৯ জন ছাড়পত্র পেয়েছেন।

চলতি বছরের ১৭ এপ্রিল পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে এক হাজার ৯১৬ জন। এর মধ্যে এক হাজার ২০১ জন পুরুষ এবং ৭১৫ জন নারী রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights