সেই রাখির স্বামী আদিল আটক

অনলাইন ডেস্ক

ভারতের আলোচিত অভিনেত্রী সেই রাখি সাওয়ান্তের স্বামী আদিল দুরানিকে আটক করেছে পুলিশ।

বেশ কিছু দিন ধরেই আদিল ও রাখির মধ্যে চলছে নাটকীয়তা। তাদের দাম্পত্য জীবনের প্রতিটা দিনই যেন নাটকের এক এক অধ্যায়। শুরু পরকীয়ার অভিযোগ দিয়ে। তারপর বিচ্ছেদ। বিচ্ছেদের ঘোষণার পরেও প্রাক্তন স্বামী আদিল দুরানির বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন টেলি তারকা রাখি। মঙ্গলবার তার তোলা অভিযোগের ভিত্তিতেই আটক করা হয় আদিলকে। আদিলের আটক হওয়ার পরেও থামতে নারাজ রাখি। তার বিরুদ্ধে বিতর্ক উস্কে দেওয়ার বেশ কিছু অভিযোগ টেলিভিশনের ‘ড্রামা কুইন’-এর।

আদিল দুরানির থেকে নিরাপত্তা চান, এই মর্মে স্থানীয় ওশিয়ারা পুলিশ স্টেশনে গিয়েছিলেন রাখি সাওয়ান্ত। ‘‘আমার বাড়ির দুটি চাবির মধ্যে একটা আমার কাছে, অন্যটা আদিলের কাছে। আমি চাই না, আদিল মাঝরাতে সেই চাবি ব্যবহার করে আমার বাড়িতে ঢুকুক”, পুলিশের কাছে নিরাপত্তা চেয়ে এ কথা বলেন রাখি। সঙ্গে রাখির আশঙ্কা, “আদিল আর ওর গার্লফ্রেন্ড মিলে কিছু করে না বসে।”
নিজের বিপদের কথা ভেবেই স্থানীয় পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি, দাবি ‘বিগ বস’ খ্যাত টেলি তারকার।

আগেই আদিলের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ তুলেছিলেন রাখি। সোমবার বিচ্ছেদ ঘোষণার পর থেকে আরও বিস্ফোরক তিনি। আদিলের জন্যই তার মায়ের মৃত্যু হয়েছে, দাবি করেন রাখি। ‘‘সঠিক সময়ে চিকিৎসা হলে মাকে বাঁচানো যেত’’, ক্যামেরার সামনে এই দাবি করে কান্নায় ভেঙে পড়েন টেলি তারকা।

তিনি জানান, মায়ের অস্ত্রোপচারের জন্য সঠিক সময়ে টাকা দেননি আদিল। সেই কারণেই মাকে হারিয়েছেন তিনি। শুধু তাই নয়, আদিলের বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতারও অভিযোগ তুলেছেন রাখি। সঙ্গে রাখির অভিযোগ, তার সঙ্গে বিবাহিত অবস্থাতেও একাধিক গার্লফ্রেন্ড ছিল আদিলের। আট মাসে নাকি তিনটি বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়েছেন তার স্বামী। আলোকচিত্রীদের সামনেই কাঁদতে কাঁদতে বলেন, বিয়ের উপর ভরসা হারিয়ে ফেলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights