অবৈধ জাল নোট এবং জাল নোট তৈরির উপকরণ সহ ২জনকে গ্রেফতার করেছে র‌্যাব

মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর পৌরসভাস্থ স্টেশন রোড হোটেল সাহারা আবাসিক এর একটি কক্ষে কতিপয় অসাধু ব্যক্তি বিপুল পরিমাণ জাল টাকা এবং জাল টাকা ছাপানোর সরঞ্জামাদি দিয়ে জালটাকা তৈরি করছে। উক্ত সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-১৩ এর সিপিসি-১ এর অভিযানিক দল গত ১৯ এপ্রিল (২০২৪) দুপুরে পৌরসভাস্থ স্টেশন রোড হোটেল সাহারা আবাসিক এর ৩য় তলার দক্ষিণ পার্শ্বে ২০২নং কক্ষে অভিযান পরিচালনা করে মোট ৪০(চল্লিশ)টি জাল এক হাজার টাকার নোট, জাল নোট তৈরির কাজে ব্যবহৃত (রর) ২(দুই) বোতল ৯৬০ গ্রাম তরল কেমিক্যাল আয়োডিয়ামকিউ, ৩৫০ গ্রাম ফিটকিরি, ০৪টি স্বচ্ছ সাদা রঙের কাচ এবং ০২টি স্বচ্ছ রঙিন কাচ, ৪টি প্লাস্টিকের তৈরি সাদা রঙের ড্রপার, ১০৩০ পিস দেশীয় এক হাজার টাকার নোটের আকারে কর্তনকৃত জাল নোট ছাপানোর জন্য তৈরিকৃত রঙিন ও সাদা কাগজ, ২টি কসটেপ, ১টি মাঝারি আকারের মোমবাতি উদ্ধার করা হয়। ঘটনার সাথে জড়িত সাং- ওমর পাইল, ৫নং শশরা ইউপির বাসিন্দা মৃত শফিউদ্দিন মণ্ডলের পুত্র মো. সুলতান মাহমুদ (৫৫), রাঘবিন্দপুর, ৯নং হামিদপুর, থানা- পার্বতীপুর এলাকার পিতা- মৃত শামছুদ্দিন মো. মানিক মিয়া (৩৭) উভয় জেলা দিনাজপুরদ্বয়দের গ্রেফতার করা হয়।

স্কোয়াড্রন লিডার উপ-পরিচালক মাহমুদ বশির আহমেদ এ প্রতিনিধিকে জানান, গ্রেফতারকৃত শীর্ষ চোরাকারবারি দীর্ঘ দিন ধরে পরস্পর যোগসাজশে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি ব্যবহার করে জাল নোট তৈরি ও আদান-প্রদানসহ জাল নোট ব্যবহারের মত অসাধু কার্যকলাপ করে আসছিল। ধৃত আসামীর বিরুদ্ধে দিনাজপুর জেলার কোতয়ালী থানায় র‌্যাব বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু করে আসামিদ্বয় ও আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights