নির্মাণাধীন ভবন থেকে পড়ে তিন শ্রমিকের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রাম নগরের বাকলিয়ায় থানার কল্পলোক আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের নয়তলা থেকে পড়ে ৩ জন শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ডি-ব্লকে একটি নির্মাণাধীন ভবনে এ দুর্ঘটনাটি ঘটে।

মৃতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের মো. ইস্রাফিল (২০), ঠাকুরগাঁও জেলায় নাসিম আলী (২৪) ও মো. রিপন (১৭)। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কল্পলোক আবাসিক এলাকা নির্মাণাধীন ভবনের ৯ তলা থেকে পড়ে তিন শ্রমিক আহত হয়। আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ান পথে দুজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, তিনজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে রয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ভবন মালিকের বিরুদ্ধে অবহেলাজনিত অভিযোগে মামলা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights