আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ উত্তর কোরিয়ার

অনলাইন ডেস্ক

আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। সোমবার দেশটির পূর্ব উপকূলে এই ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও বিষয়টি নিশ্চিত করেছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ জানিয়েছেন, পূর্ব সাগরে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। তবে ওই ক্ষেপণাস্ত্রের বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
তবে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এটি স্বল্প পাল্লার একটি ক্ষেপণাস্ত্র ছিল। সূত্র: রয়টার্স, এনকে নিউজ, এএফপি, ওয়াটাজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights