লালমনিরহাটে হিট স্ট্রোকে অটোচালকের মৃত্যু

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রচন্ড তাপদাহে একটি ক্লিনিকের মাইকিং করতে গিয়ে হিট স্ট্রোকে রাশেদুল ইসলাম (৫০) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার মদাতী ইউনিয়নের চামটার হাট বাজারে তার মৃত্যু হয়। মৃত রাশেদুল ইসলাম হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ী ইউনিয়নের খোর্দ্দ বিছনদই গ্রামের মৃত বদর উদ্দিনের ছেলে। আগে তিনি পেপার বিক্রেতা ছিলেন।

স্থানীয়রা জানান, শুক্রবার সকালে অটোরিক্সা নিয়ে ভোটমারী গোলাম মৃর্তজা কমিউনিটি ক্লিনিকের মাইকিং করতে যান চামটার হাট বাজারে। দুপুরে চামটারহাট এলাকার একটি হোটেলে খাবার খেয়ে বের হওয়ার সময় অসুস্থ্য হয়ে পড়েন। পরে স্থানীয়রা উদ্ধার করার সময় ঘটনাস্থলে তিনি মারা যান।
ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মাহবুবুর রহমান বলেন, রাশেদুল ইসলাম এই তীব্র গরমে মাইকিং করতে যান স্থানীয় চামটার বাজারে। সেখানে দুপুরে খাবার খাওয়ার পর তিনি মারা যান।

এ বিষয়ে ডাউয়াবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভেকেট মশিউর রহমান ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, প্রচন্ড গরমের কারণে অসুস্থ হয়ে পড়েছিল রাশেদুল। পরে সেখানে তিনি হিট স্ট্রোক করে মারা যান

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ কবীর বলেন,বিষয়টি জেনেছি, খোঁজ খবর নেওয়া হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights