চট্টগ্রামে সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার চরতি থেকে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি দেলোয়ার হোসেন প্রকাশ বগাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ এপ্রিল) দিবাগত রাতে অভিযান চালিয়ে পশ্চিম আমিলাইশ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। দেলোয়ার হোসেন প্রকাশ বগা দক্ষিণ চরতী এলাকার আলী চাঁন বাড়ির আহমেদ হোসেনের ছেলে।

সাতকানিয়া থানার ওসি প্রিটন সরকার বলেন, মাদক মামলার সাজা পরোয়ানা মূলে দেলোয়ার হোসেন প্রকাশ বগাকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সাতকানিয়া থানাসহ বিভিন্ন থানায় হত্যা, ডাকাতি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights