বার্সা ছেড়ে ম্যানইউতে যাচ্ছেন ডি ইয়ং?

অনলাইন ডেস্ক

বার্সেলোনার ডাচ তারকা ফ্রাঙ্কি ডি ইয়ংয়ের দিকে অনেক আগ থেকেই নজর ছিল ম্যানচেস্টার ইউনাইটেডের। যদিও এখনও তারা সফলতার মুখ দেখেনি। তবে আসন্ন গ্রীষ্মের দল বদল মৌসুমে সফল হতে যাচ্ছে তারা।

২০১৯ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন ডি ইয়ং। মিডফিল্ডে তাকে সার্জিও বুসকেটসের যোগ্য বদলি ভাবা হচ্ছিল। কিন্তু ইনজুরি ও অন্যান্য সমস্যায় তিনি প্রত্যাশা পূরণ করতে পারেননি কাতালানদের।

২০২২ সালে গুঞ্জন শোনা গিয়েছিল বার্সা ছেড়ে ম্যানইউতে যাচ্ছেন তিনি। কিন্তু সেটা বাস্তবায়িত হয়নি। কারণ, ডি ইয়ং চেয়েছিলেন স্পেনে থাকতে। স্পেনেই থিতু হতে। কিন্তু পরিস্থিতি পরিবর্তিত হয়েছে। ডি ইয়ং ইনজুরিতে আছেন এই মৌসুমে। খেলতে পারেননি খুব বেশি। তাই বার্সেলোনা চাচ্ছে তাকে বিক্রি করে অর্থ সংগ্রহ করতে। ম্যানচেস্টার ইউনাইটেড এবারও যদি ডি ইয়ংকে নিতে আগ্রহ দেখায় তাহলে কাতালান ক্লাবটি তাকে ছেড়ে দিবে। জানা গেছে, ম্যানইউও প্রস্তুত আছে নেদারল্যান্ডসের এই মিডফিল্ডারকে দলে নিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights