নাটোরে হিট স্ট্রোকে এক ব্যক্তির মৃত্যু

নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে হিট স্ট্রোকে সঞ্জয় ঘোষ নামের পঞ্চাশ বছর বয়সের এক ব্যক্তির মৃত্যুর ঘটনা ঘটেছে। শুক্রবার রাতে উপজেলার ধারাবারিষা ইউনিয়নের শিধুলি গ্রামের ঘোষপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সঞ্জয় ঘোষ সুদর্শন ঘোষের বড় ছেলে।

সঞ্জয় ঘোষের পরিবার সূত্রে জানা যায়, সনাতন ধর্মালম্বীদের চড়ক মেলা অনুষ্ঠিত হয় শিধুলি মাঠে। মেলাতে চড়ক ঘুরানো দেখতে সুস্থ শরীরে বাড়ি থেকে বের হন বিকালে। সেখানে গরমে চড়ক ঘুরানো দেখতে দেখতে অসুস্থ হয়ে পড়েন। খবর পেয়ে ছুটে যান পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজন। সেখান থেকে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পরিবারে চলছে শোকের মাতাম। মৃত সঞ্জয় ঘোষ মিষ্টি ব্যবসায়ী ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights