নরসিংদীতে হিটস্ট্রোকে আদালত প্রাঙ্গণে মুক্তিযোদ্ধার মৃত্যু

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী আদালত প্রাঙ্গণে সুলতান উদ্দিন মিয়া (৭২) নামে এক মুক্তিযোদ্ধার মৃত্যু হয়েছে। আজ রবিবার বিকাল ৩টার দিকে তার মুত্যু হয়। তিনি নরসিংদী কোর্টে আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন।

স্বজনরা জানায়, মৃত সুলতান উদ্দিন মিয়া সকালে প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়ে নরসিংদী কোর্টে যান। কোর্টে কাজ করার সময় দুপুরে তার বুকে ব্যাথা অনুভব হয়। পরে সে আদলতের মসজিদের সামনে এলে মাটিতে লুটিয়ে পড়ে যায়। পরে লোকজন তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

নরসিংদী জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক এম এন মিজানুর রহমান বলেন, রোগীটাকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাই ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণা বলা মুশকিল। তবে রোগীর স্বজনরা জানিয়েছে তার বুকে ব্যাথা ছিল। তার উপর প্রচণ্ড গরমের মধ্যে কাজকর্ম করছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights