চট্টগ্রামে আগুনে পুড়ল ১৪ ঘর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম:

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামি থানার আবাসিক এলাকার একটি কলোনিতে আগুন লেগেছে। রবিবার বিকাল ৩টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। আগুনে ১৪টি সেমিপাকা ঘর এবং ঘরের ভেতরে থাকা আসবাবপত্রসহ মূল্যবান সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রন কক্ষ থেকে জানানো হয়, দুপুর ২টা ৫৭ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। এক ঘন্টার বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ওই কলোনিতে ১৪টি সেমিপাকা ঘর ছিল। সেখানে যারা থাকতেন তাদের বেশিরভাগই পোশাক শ্রমিক। আগুনে তাদের সহায় সম্বল পুড়ে ছাই হয়ে গেছে। তবে পূর্ণাঙ্গ ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনো তৈরী করা হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights