ঠাকুরগাঁওয়ে ৫ জুয়াড়ি আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে তাসের বান্ডিল ও নগদ টাকাসহ ৫ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। রবিবার বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়নের দেবীগঞ্জ বাজারে নারায়ন চন্দ্র দাসের বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন-দক্ষিণ ঠাকুরগাঁওয়ের মৃত ধনেশ্বর চন্দ্র দাসের ছেলে নারায়ন চন্দ্র দাস (৪৮), মোহাম্মদ আলীর ছেলে মকবুল হোসেন (৩৬), মৃত নূর মোহাম্মদের ছেলে আবুল হোসেন (৬৫), শহরের কলেজপাড়া এলাকার মৃত হাবিবের ছেলে জব্বার হোসেন (৫২) ও একই এলাকার মৃত ওয়াখিল উদ্দীনের ছেলে সেলিম (৫২)।

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম ফিরোজ ওয়াহিদ জানান, গতকাল বিকেলে সদর উপজেলার আকচা ইউনিয়নের দেবীগঞ্জ বাজারে নারায়ন চন্দ্র দাসের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় জুয়া খেলার অপরাধে ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে।
এসময় ২টি ডন তাসের খোলা বান্ডিল, ১টি ধূসর রঙের প্লাস্টিকের চটের বস্তা, ১টি সাদা রংয়ের খেলার হিসাব-নিকাশের খাতা ও নগদ এক হাজার ১৫০ টাকা জব্দ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights