ধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছর করে আটকাদেশ

নাটোর প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে গণধর্ষণের দায়ে তিন কিশোরকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন নাটোরের শিশু আদালতের বিচারক জেলা ও দায়রা জজ। সোমবার দেয়া রায়ে দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার বড়াইগ্রাম উপজেলার নগর গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. আকাশ ইসলাম (১৭), সেকেন্দার আলীর ছেলে মো: তুজাম দেওয়ান (১৬) ও শাহিদ আলীর ছেলে মো: রানা (১৬)।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০২০ সালের ২০ মার্চ বিকেল সাড়ে তিনটার দিকে বাদীর কিশোরী বোন বাড়ির পাশের খালের পাড় দিয়ে একা একা হেঁটে যাওয়ার সময় অভিযুক্তরা জোর করে পাশের তাল গাছের নিচে নিয়ে গিয়ে পালাক্রমে গণধর্ষণ করে। বিষয়টি এলাকাবাসী টের পেয়ে এগিয়ে আসলে ধর্ষণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় কিশোরীর ভাই বাদী হয়ে দণ্ডপ্রাপ্ত তিন জনের বিরুদ্ধে বড়াইগ্রাম থানায় মামলা দায়ের করেন। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আসামিদের বয়স বিবেচনায় তিন কিশোরকে ১০ বছর করে আটকাদেশ দিয়েছেন বিচারক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights