টেকনাফে ইয়াবাসহ আটক ২

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের বড় হাবিবপাড়া ও ঝর্ণাচত্ত্বর এলাকায় পৃথক অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।

আটকরা হলেন, মায়ানমার মংডু সুজেয়া ধলিয়াপাড়ার নুর আলমের ছেলে আফসার প্রকাশ ফয়সাল (২৫), টেকনাফ সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ড বড় হাবির পাড়ার (ইউনুছ এর বাড়ি) বছির আহাম্মদের মেয়ে ও ইউনুছের স্ত্রী ফাতেমা খাতুন (৩৮)।

কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি আরো জানান, উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল এবং গ্রেফতারি পরেয়ানাভুক্ত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights