কাশিয়ানীতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জের কাশিয়ানীতে উচ্ছেদ অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলমের নেতৃত্বে মঙ্গলবার দুপুরে কাশিয়ানীর আড়কান্দি বাজারে রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা বেশ কয়েকটি দোকান-ঘর ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।
এ ছাড়া একই উপজেলার সিংগা গ্রামে ব্রিজের তলদেশ মাটি ভরাট করে দখল করাসহ খালের জায়গা ভরাট করে দখলের পাঁয়তারা চালানো হচ্ছিল। সেটিও বন্ধ করা হয়।
এসব অবৈধ দখল উচ্ছেদকালে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ফারহানা জাহান উপমা, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এস.এম রেফাত জামিল, সরকারি অন্যান্য কর্মকর্তা, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।
