বিলুপ্ত প্রজাতির দু’টি চশমা হনুমানের বাচ্চা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার আখতারুজ্জামান বাবু চত্বর এলাকা থেকে বিলুপ্ত প্রজাতির দু’টি চশমা হনুমানের বাচ্চা উদ্ধার করেছে পুলিশ। এসময় রাসেল চৌধুরী সজল নামে বাসের এক সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিলুপ্ত প্রজাতির দুইটি চশমা হনুমানের বাচ্চা উদ্ধার করে।

কর্ণফুলী থানার ওসি জহির হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় এসআই এন্টারপ্রাইজের কক্সবাজার-নওগাঁগামী বাসের সুপারভাইজার রাসেল চৌধুরী সজলের হেফাজত থেকে বিলুপ্ত প্রজাতির বন্যপ্রাণী দুটি চশমা হনুমানের বাচ্চা উদ্ধার করা হয়। বাসের সুপারভাইজারকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights