পেকুয়ায় বজ্রপাতে ২ লবণ চাষীর মৃত্যু

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের পেকুয়ায় লবণ কুড়াতে গিয়ে বজ্রপাতে দিদারুল ইসলাম (২৯) ও মোহাম্মদ আরফাত (২২) নামে দুই লবণচাষীর মৃত্যু হয়েছে।

আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার মগনামা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড কোদাইল্যাদিয়া ও রাজাখালী ৭ ওয়ার্ডের ছরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। মৃত দিদারুল ইসলাম কোদাইল্যাদিয়া এলাকার জমির হোসেনের ছেলে ও মোহাম্মদ আরফাত ছরিপাড়া এলাকার মোহাম্মদ জামালের ছেলে।

মৃত দিদারুল ইসলামের চাচাতো ভাই হাবিব জানান, ভোরে বৃষ্টিপাতের আশংকা দেখা দিলে লবণ মাঠে পলিথিনে থাকা লবণ কুড়াতে যান দিদার, সেখানেই সে বজ্রপাতের শিকার হন। খবর পেয়ে দ্রুত পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ৷
এদিকে, মৃত আরফাতের স্বজনরা জানান, একইভাবে ভোরে মাঠে লবণ তুলতে গিয়ে বজ্রপাতে আরফাতের মৃত্যু হয়।

মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী ও রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম সিকদার বাবুল পৃথক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights