টস জিতে ফিল্ডিংয়ে টাইগাররা, অভিষেক তানজিদের

অনলাইন ডেস্ক
ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রস্তুতি।

শুক্রবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে পাঁচ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

এ ম্যাচ দিয়েই টি-টোয়েন্টিতে অভিষেক হচ্ছে ওপেনার তানজিদ হাসান তামিমের। তানজিদকে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যাপটা পরিয়ে দিয়েছেন অভিজ্ঞ মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম ম্যাচ খেলতে নেমেছেন জিম্বাবুয়ের জয়লর্ড গাম্বিও।
বাংলাদেশ একাদশ

লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, শেখ মাহেদী, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন।

জিম্বাবুয়ে একাদশ

জয়লর্ড গাম্বি, ক্রেইগ আরভিন, ব্রায়ান বেনেট, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ক্লাইভ মাদান্দে, লুক জঙ্গুয়ে, ওয়েলিংটন মাসাকাদজা, রায়ান বার্ল, ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights