আন্তর্জাতিক অপরাধ আদালতকে হুমকি দিচ্ছে ইসরায়েল
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর অফিস তার কর্মীদের ভয় দেখানো বন্ধের আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের হুমকি বিশ্বের স্থায়ী যুদ্ধাপরাধ আদালতের বিরুদ্ধে অপরাধ হিসেবে গণ্য হতে পারে।
আইসিসির প্রসিকিউটর করিম খানের হেগভিত্তিক কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে বলেছে, কর্মকর্তাদের বাধা, ভয় দেখানো বা অন্যায়ভাবে প্রভাবিত করার সব প্রচেষ্টা অবিলম্বে বন্ধ করতে হবে।
প্রসিকিউটরের বিবৃতিতে ইসরায়েলের নাম উল্লেখ নেই। ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা গাজায় ইসরায়েলের যুদ্ধের জন্য গ্রেফতারি পরোয়ানা জারি করলে আইসিসির বিরুদ্ধে পরিণতি সম্পর্কে সতর্ক করেছে। এরপর আইসিসি এই বিবৃতি জারি করল।
