ঢাকা মহানগর দক্ষিণ মহিলা দলের কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
জাতীয়তাবাদী মহিলা দল ঢাকা মহানগর দক্ষিণ শাখার ১৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ এ কমিটি অনুমোদন করেছেন।

শনিবার গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানিয়েছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান।
রুমা আক্তারকে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এবং শাহিনুর নার্গিসকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights