কমলাপুরে শিডিউল বিপর্যয় ঠিক হতে আরও একদিন লাগবে

অনলাইন ডেস্ক
গাজীপুরের জয়দেবপুরে ট্রেন দুর্ঘটনার পর থেকে শুরু হওয়া শিডিউল জটিলতা চলছে তৃতীয় দিনেও। ঢাকা থেকে ট্রেনের শিডিউল সময়ে চলাচল করতে আরও একদিন লাগবে।

আজ রবিবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানান ঢাকা রেলওয়ে স্টেশন মাস্টার শাহাদাৎ হোসেন। তিনি বলেন, ট্রেনের শিডিউল সময়ে চলাচল করতে আরও একদিন লেগে যাবে।

স্টেশন সূত্রে জানা গেছে, ঢাকা রেলওয়ে স্টেশন থেকে পদ্মা সেতু অভিমুখী চলা সুন্দরবন এক্সপ্রেস, বেনাপোল এক্সপ্রেস, নকশীকাঁথা ও মধুমতী এক্সপ্রেস সঠিক সময়ে চলছে। চট্টগ্রাম রুটের ননস্টপ সোনার বাংলা ও সুবর্ণ এক্সপ্রেসও যথাসময়ে চলছে। এছাড়া ঢাকা থেকে সব ট্রেনই দেরিতে ছাড়ছে। তবে শনিবারের চেয়ে শিডিউল জটিলতা কম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights