স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবিতে রাজপথে কক্সবাজার জেলা ছাত্রলীগ

কক্সবাজার প্রতিনিধি
স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফিলিস্তিনের পতাকা উত্তোলন, পদযাত্রা ও ছাত্র সমাবেশ করেছে কক্সবাজার জেলা ছাত্রলীগ। সোমবার দুপুর ১২টায় জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে বিশাল র‍্যালি বের করা হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি এস এম সাদ্দাম হোসাইন ও সাধারণ সম্পাদক মারুফ আদনানের নেতৃত্বে অনুষ্ঠিত পদযাত্রায় জেলা ছাত্রলীগের হাজারো নেতাকর্মী জাতীয় ও ফিলিস্তিনের পতাকা নিয়ে স্বতঃস্ফূর্ত অংশ নেয়। পদযাত্রাটি শহরের প্রধান সড়ক পদক্ষিণ করে কক্সবাজার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় ছাত্র সমাবেশ।

এসময় জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল আজিম কনক, জেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাজী রাসেল আহমদসহ জেলার বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার মানুষ ছাত্রলীগের এ কাজের সঙ্গে সংহতি জানিয়ে যোগ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights