বান্দরবানে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

বান্দরবান প্রতিনিধি
প্রধানমন্ত্রীর অনুদানে পরিচালিত ‘বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’ এর পক্ষ থেকে মঙ্গলবার সকালে বান্দরবানের প্রয়াত সাংবাদিক বদরুল ইসলাম মাসুদের স্ত্রীর হাতে ২ লাখ টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে।

স্থানীয় কালেক্টরেট সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন এ অনুদানের চেক তুলে দেন।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উম্মে কুলসুম, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
প্রয়াত সাংবাদিক বদরুল ইসলাম মাসুদ ২০২২ সালের ১০ ডিসেম্বর স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights