ভারতে ১৪ ফেব্রুয়ারি ‘গরু জড়িয়ে ধরা দিবস’ পালনের আহ্বান

অনলাইন ডেস্ক

বিশ্বব্যাপী ১৪ ফেব্রুয়ারি ‘ভ্যালেন্টাইনস ডে’ বা প্রেম দিবস হিসেবে পালিত হয়। ভারতে এবার বিশেষ এই দিবসটিকে ‘গরু জড়িয়ে ধরা দিবস’ হিসেবে পালনের আহ্বান জানানো হয়েছে। ভারতের পশু কল্যাণ বোর্ডের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়েছে। খবর টাইমস অব ইন্ডিয়া ও আল-জাজিরার।

গত সোমবার জারি করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “আমরা সকলেই জানি যে, গরু হল ভারতীয় সংস্কৃতি এবং গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। আমাদের জীবন বাঁচিয়ে রাখার পাশাপাশি গবাদি পশু সম্পদ এবং জীববৈচিত্রের প্রতিনিধিত্বও করে। গরু আমাদের মায়ের মতো। গরু ‘কামধেনু’ এবং ‘গোমাতা’ নামেও পরিচিত। গরু মানবতাকে সমৃদ্ধ করে।”

আরও বলা হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি গরুকে আলিঙ্গন করার জন্য সবাইকে আহ্বান জানানো হচ্ছে। পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে ভারতের বৈদিক সংস্কৃতি একেবারে মুছে যেতে বসেছে। সকলে পাশ্চাত্যের চাকচিক্যের কারণে ভারতের ঐতিহ্য আর সংস্কৃতিকে ভুলতে বসেছে। সেই কারণেই এই অভিনব উদ্যোগ নেয়া হয়েছে ভারত সরকারের পক্ষ থেকে।
বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, গরুর অনেক উপকারিতা রয়েছে। তাই কেউ গরুকে জড়িয়ে ধরলে আবেগ ও আনন্দে সম্পৃক্ত হতে পারবেন। যারা গরুকে ভালোবাসে তারা ১৪ ফেব্রুয়ারি এই গবাদি পশুকে আলিঙ্গন করে জীবন আরও সুখকর করে তুলতে পারবেন। ওই দিন ‘গরু আলিঙ্গন দিবস’ তথা ‘কাউ হাগ ডে’ হিসাবে গোটা ভারতে পালিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights