ওসমানী হাসপাতালের আউটডোরে অজ্ঞাত ব্যক্তির লাশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগের (আউটডোরের) সামনে অজ্ঞাত এক ব্যক্তির লাশ পাওয়া গেছে।

গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই ব্যক্তির নিথর দেহ পড়ে থাকতে দেখে হাসপাতালের কর্মচারীরা জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ এসআই জুয়েল চৌধুরী জানান, গেল কয়েকদিন ধরে ওই ব্যক্তি হাসপাতাল এলাকায় ঘুরাঘুরি করছিল। বৃহস্পতিবার সকালে তার মরদেহ হাসপাতালের বহির্বিভাগের সামনে পাওয়া গেছে। ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫২ বছর হবে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। শুক্রবার ময়নাতদন্ত হবে। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই ব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights