৪৪ কোটিতে জাহ্নবীর বাড়ি কিনলেন রাজকুমার রাও

অনলাইন ডেস্ক
এবার মুম্বাইয়ে বিলাসবহুল বাড়ি কিনলেন বলিউড অভিনেতা রাজকুমার রাও। এর আগে ওই বাড়ির মালিকানা ছিল শ্রীদেবী এবং বনি কাপুরের কন্যা জাহ্নবীর। তার কাছ থেকে ৪৪ কোটি রুপিতে বাড়িটি কিনেছেন রাজকুমার ও তার স্ত্রী পত্রলেখা।

মায়ানগরীতে নিজেদের একটা বাড়ির স্বপ্ন পূরণ হল জানিয়ে রাজকুমার জানালেন, ‘তার এই স্বপ্নের নেপথ্যে রয়েছেন বলিউড কিং খান শাহরুখ খান। শাহরুখই নাকি তাকে একটা কথা শিখিয়েছিলেন। বলেছিলেন- বেটা, যখনই বাড়ি কেনার পরিকল্পনা করবে, সামর্থ্যের বাইরে গিয়ে বাড়ি কিনবে। যাতে আমি নিজে আরও বেশি পরিশ্রমী হই। এই কথাটা আমার মনে গেঁথে গিয়েছিল।’

উল্লেখ্য, চলতি মাসের ১০ তারিখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রাজকুমারের নতুন ছবি ‘শ্রীকান্ত’। এর পরে ৩১মে রাজকুমার অভিনীত ‘মিস্টার অ্যান্ড মিসেস মাহি’ ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে রাজকুমারের সঙ্গে জুটি বেঁধেছেন জাহ্নবী কাপুর। সূত্র : ইন্ডিয়া টুডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights