নড়াইলে সাবেক ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যাচেষ্টা

অনলাইন ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলার মল্লিকপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিকদার মোস্তফা কামালকে গুলি করে হত্যার চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১০ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার কুন্দশী এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় লোহাগড়া থেকে নিজ বাড়ি মঙ্গলহাটার দিকে যাচ্ছিলেন মোস্তাফা কামাল। এ সময় কুন্দশী-মঙ্গলহাটা গ্রামীণ সড়কের সমীর সিকদারের বাড়ির সামনে গেলে দুর্বৃত্তরা তাকে গুলি করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়।

লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সুব্রত কুমার কুন্ডু বলেন, মোস্তফা কামালের বুকে ও পিঠে জখম হয়েছে। এখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
লোহাগড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বলেন, দুর্বৃত্তদের ছোড়া গুলিতে মোস্তফা কামাল গুলিবিদ্ধ হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights