চুয়াডাঙ্গায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বজ্রপাতে আহাম্মদ মল্লিক (৭০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার পাটাচোরা গ্রামের মাঠে কৃষিকাজ করতে গিয়ে এ ঘটনা ঘটে। নিহত আহাম্মদ মল্লিক পাটাচোরা গ্রামের খেদের মল্লিকের ছেলে।

স্থানীয় বাসিন্দা শাহীন আলী জানান, সকালে গ্রামের ইশেরগাড়ী মাঠে কাজ করতে যান আহাম্মদ মল্লিক। কাজ শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে মারাত্মক আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন, আহাম্মদ মল্লিককে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মারা যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights