টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্যের যুগ্ম সচিব
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শন করেছেন অধিদপ্তরের যুগ্ম সচিব মো. আনোয়ার হোসেন আখন্দ। শনিবার (১১মে) দুপুরে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল পরিদর্শনে আসেন। এসময় তিনি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ, হেলথ হাইজিন প্রমোশন কর্নার, পুষ্টি বিষয়ক কাউন্সিলিং কর্নার (এএনসি পিএনসি কর্নার), ফার্মেসিসহ স্বাস্থ্য কমপ্লেক্সর বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং সেবা কার্যক্রম সংক্রান্ত বিষয়ে সেবা প্রদানকারীদের সেবার বিষয়ে মৌলিক পরামর্শ দেন।
পরিদর্শন শেষে তিনি সেবা গ্রহীতাদের সাথে চিকিৎসা সেবার মান নিয়ে আলাপ করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার মো. এনামুল হকসহ চিকিৎসক ও এনজিও সংস্থার প্রতিনিধি।
পরিদর্শন শেষে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিষ্কার পরিচ্ছন্নতা ও সেবার মান উন্নয়নে সন্তোষ প্রকাশ করেন। পরে তিনি কক্সবাজারের উদ্দেশ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ত্যাগ করেন।
